পতাকা বৈঠকে ৫ বাংলাদেশী নাগরিককে ফেরত দিলো বিএসএফ

স্টাফ রিপোর্টার

পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ৫ বাংলাদেশী নাগরিককে ফেরত দিলো। গতকাল বৃহস্পতিবার বিকালে মহেশপুর সীমান্ত দিয়ে  ৫ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

৫৮ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীন¯’ সুন্দর বিএসএফ ক্যাম্প কমান্ডার পলিয়ানপুর বিওপি কমান্ডার’কে অবগত করেন যে, অবৈধভাবে ভারতে বসবাসরত ৫ জন বাংলাদেশী নাগরিক বিএসএফ কর্তৃক আটক করা হয়েছে। এদের মধ্যে ২ পুরুষ, ২ নারী এবং ১ শিশু। বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে।

বিজিবি কর্তৃক উল্লেখিত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে বিকালে সীমান্তের শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট থেকে ৫ জনকে গ্রহন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।