পতাকা বৈঠকে বিএসএফ ১ বাংলাদেশী নাগরিককে ফেরত দিলো

স্টাফ রিপোর্টার

পতাকা বৈঠকে মাধ্যমে বিএসএফ ১ বাংলাদেশী নাগরিককে ফেরত দিলো। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ১ বাংলাদেশী নারীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

                ৫৮ বিজিবি জানায়, গতকাল বেলা দেড় টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার বাঘাডাংগা বিওপি কমান্ডার’কে অবগত করেন। তাদের হাতে  অবৈধভাবে ভারতে বসবাসরত ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করেন। পরে বিকাল ৫টার দিকে সীমান্ত পিলার-৬০/২৯-আর (পিলার) এর নিকট শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট থেকে ওই নারীকে গ্রহন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।