মহেশপুরে ২ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্ত দিয়ে বিএসএফ ২ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে মহেশপুরের কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে ২ জনকে বাংলাদেশে ফেরত দেয়া হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের  শিলবাড়িয়া বিএসএফ ক্যাম্প কমান্ডার,  কুমিল্লাপাড়া বিওপি কমান্ডার’কে চিঠি দেন। তাতে বলা হয় ভারতে বসবাসরত ২ জন নারী বাংলাদেশী নাগরিক বিএসএফর হাতে আটক রয়েছে। বিএসএফ উক্ত বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। পরে বেলা দেড় টার দিকে সীমান্ত পিলার-৬০/৪৫-আর এর নিকট শূন্য লাইন বরাবর বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট ২ জনকে গ্রহন করা হয়। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।