ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন

মেহেরপুর অফিস

মিডফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে নিহত ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে এবং দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নেতৃত্বদেন আশিক রাব্বি।

তিনি বলেন, একজন নিরীহ ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত বিচার দাবি করছি। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন মেহেরপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজসহ সাধারণ ছাত্ররা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।