এইচএসসিতে ফের ফরম পূরণের সুযোগ

অনলাইন ডেস্ক ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় বিলম্ব ফিসহ ১৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কার্যক্রম শুরু হবে ১৮ জুন থেকে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ১৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ১৯ জুন পর্যন্ত ফি পরিশোধের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠানপ্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এর পরে কোনোক্রমেই ফরম পূরণের আবেদন নেওয়া হবে না।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।