মোটরসাইকেলের সাথে ব্যাটারী চালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

রায়হান শেখ, (বাগেরহাট প্রতিনিধি)

বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দিন (৬১) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার দেড় বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের রহিমা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেল ব্যাটারী চালিত ভ্যানগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক জালাল উদ্দিন রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃগ ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক মোটরসাইকেলসহ আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা সম্ভব হয় নি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।