যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না ১২ দেশের নাগরিক

অনলাইন ডেস্ক

বিশ্বের ১২ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আরও সাত দেশের নাগরিকদের ওপর জারি করা হয়েছে কঠোর ভ্রমণ বিধিনিষেধ।

স্থানীয় সময় বুধবার (৪ জুন) এ সংক্রান্ত এক নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

হোয়াইট হাউজের বরাতে প্রকাশিত এ প্রতিবেদন অনুযায়ী, আগামী সোমবার থেকে ট্রাম্পের জারিকৃত এই আদেশ কার্যকর হবে। যে ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে, সেগুলো হলো আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মিয়ানমার, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।

এছাড়া যে সাত দেশের নাগরিকদের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেগুলো হলো— বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।

এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং জনগণের স্বার্থ রক্ষায় আমাকে এই পদক্ষেপ নিতে হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।