চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের প্রশিক্ষণ বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার


বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ নভেম্বর (শুক্রবার) সকাল পৌনে ৮টায় জামায়াতের বেগনগর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে এবং আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা জামায়াতের আমীর রুহুল আমিন এমপি।
বৈঠকে জেলার তিনটি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও সহকারী পরিচালকদের দায়িত্ব বণ্টন করা হয়। এতে দর্শনা কেন্দ্রের পরিচালক হিসেবে জিয়াউল হক ও সহকারী পরিচালক মাওলানা সাজেদুর রহমান, চুয়াডাঙ্গা কেন্দ্রের পরিচালক আলতাফ হোসাইন ও সহকারী পরিচালক মহসীন আলী এবং আলমডাঙ্গা কেন্দ্রের পরিচালক প্রভাষক শফিউল আলম বকুল ও সহকারী পরিচালক অ্যাডভোকেট হাসিবুল ইসলামকে মনোনীত করা হয়।

বৈঠকে প্রধান অতিথি ও নেতৃবৃন্দ রুকন প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালার মানোন্নয়নে বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় সাংগঠনিক মান পর্যালোচনা, প্রার্থীদের যোগ্যতা যাচাই, সহযোগী সদস্য সংগ্রহ, কর্মী তৈরি, সহিহ তেলাওয়াত শিক্ষা এবং নির্ধারিত সিলেবাস শতভাগ অধ্যয়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, কেন্দ্রীয় পরিকল্পনা পাওয়ার সাথে সাথেই জেলার নিজস্ব পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও প্রশিক্ষণ বিভাগের সদস্য প্রভাষক শফিউল আলম বকুল, এমদাদুল জামেন মহসীন, অ্যাডভোকেট হাসিবুল ইসলামসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।