পল্লী চিকিৎসকদের নিয়ে আলমডাঙ্গায় সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

খন্দকার শাহ আলম মন্টু:
পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, চিকিৎসাসেবা সম্পর্কে জ্ঞান সমৃদ্ধকরণ ও প্রাথমিক চিকিৎসার মান উন্নয়নের লক্ষ্যে আলমডাঙ্গায় বিশেষ সাইন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা বিআরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে লায়লা কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা বিআরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিনারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে সাইন্টিফিক আলোচনা করেন রেজিস্টার্ড চিকিৎসক দুবাই (নিউরোসার্জারি)
এক্স অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার ( নিউরোসার্জারি)এভারকেয়ার হাসপাতাল ঢাকার ডাক্তার মোছাঃ আদনিন নাহার মৌনালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও পৌর কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।
উপজেলা বিআরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু জাফরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক ইমন হোসেন, লিয়াকত আলি, মারফুল হোসেন, বাবলু হোসেন, মোহাম্মদ বাবলু, শারমিন আক্তার, সাবরিনা খাতুনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ ফজলুর রহমান, কারিমুল ইসলাম বাবলু, মুক্তার হোসেন, আরিফুল ইসলাম, ইমন হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন, রাজাবুল, খালিদ হোসেন আশরাফুল, আব্দুল হালিম, রাছেল, সাব্বির প্রমুখ।


সেমিনারে চিকিৎসাসেবার অভিজ্ঞতা বিনিময়, প্রাথমিক চিকিৎসার গুরুত্ব, রোগীদের প্রতি দায়িত্বশীল আচরণ, চিকিৎসা ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পেশাগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের বৈজ্ঞানিক আলোচনা পল্লী চিকিৎসকদের সচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলার প্রায় শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।