দামুড়হুদায় নাশকতা মামলায় যুবলীগ নেতা জাকির গ্রেফতার

দামুড়হুদা অফিস :

নাশকতা মামলায় দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান জাকিরকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ৮টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত জাকির জুড়ানপুর গ্রামের ইউপি সদস্য মখলেছুর রহমানের ছেলে।

দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।