মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২ জন চিহ্নিত মাদক ও মানব পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার

মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২ জন চিহ্নিত মাদক ও মানব পাচারকারীকে আটক করেছে। গত রবিবার পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে জহুরুল হক (৩৮) ও মাটিলা মাঠপাড়া গ্রামের তহির উদ্দিন মন্ডলের ছেলে আকবর আলী মন্ডল (৪০)। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইন ও মাদকের মামলা রয়েছে।

৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৬-আর হতে এর নিকট জিন্নাহ নগর বাজারে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ধুর পারাপারের সহায়তাকারী দালাল মোঃ জহুরুল হককে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পাসপোর্ট আইনে ৩টি মামলা রয়েছে।             অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫১/৫-আর এর নিকট লেবুতলা গ্রামের বিজিবি বিশেষ টহল পরিচালনা করে। এ সময়  চিহ্নিত মাদক চোরাকারবারী ও অবৈধভাবে ধুর পারাপারের সহায়তাকারী দালাল মোঃ আকবর আলী মন্ডলকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ১টি মাদক মামলা ও ১টি পাসপোর্ট আইনে মামলা রয়েছে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।