চুয়াডাঙ্গায় রেড ক্রিসেন্ট সোসাইটির সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের নিজস্ব ভবনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালার নাম ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বিওসিএ ২.০) ট্রেনিং’। এতে ইউনিটের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রম পরিচালনায় দক্ষতা উন্নয়ন এবং স্বেচ্ছাসেবীদের ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।


কর্মশালার প্রথম দিনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি রফিকুল ইসলাম বিশ্বাস। প্রশিক্ষক ও ফ্যাসিলিটেটর হিসেবে যোগ দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উপসহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এছাড়া কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিইএ) কর্মকর্তা মোশাররফ হোসেন খান কর্মশালায় উপস্থিত ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মনি, সেলিমুল হাবিব সেলিম, অ্যাডভোকেট এস এম শাহজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, মফিজুর রহমান মনা, রউফ উর নাহার রিনা, আল-মাসুম বাবু ও আনিসুর রহমান আনিস। এছাড়া আজীবন সদস্য রফিকুল ইসলাম, ইউনিট লেভেল অফিসার শেখ মাহমুদুন নবী, যুবপ্রধান মো. হাবিবুর রহমান, ডেপুটি যুবপ্রধান পারভিনা খাতুন এবং যুব সদস্য সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।


দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে রেড ক্রিসেন্টের শাখা পর্যায়ের সাংগঠনিক সক্ষমতা, স্বেচ্ছাসেবী ব্যবস্থাপনা এবং কার্যক্রম বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।