কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন, প্রধানমন্ত্রীর আগমনের প্রত্যাশা উপাচার্যের

স্টাফ রিপোর্টার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও বিশেষ দোয়া-মোনাজাতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, ইনস্টিটিউট, হল ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠে সমবেত হন।

সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমতাজ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আতিকুর রহমান।
একই সময়ে আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা ও হলের পতাকা উত্তোলন করেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টগণ।

পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। সভায় সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এমতাজ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তাঁর জন্যও দোয়া করেনমাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগমনের বিষয়ে সম্মতি জানিয়েছেন। তাঁর হাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল উদ্বোধনের প্রত্যাশাও ব্যক্ত করেন ভাইস চ্যান্সেলর। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বর্তমান প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে শুভেচ্ছা বিনিময়ের পর ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, হল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব প্ল্যাকার্ডসহ অংশগ্রহণ করে। রোভার স্কাউট গ্রুপ বাদ্যযন্ত্র পরিবেশনার মাধ্যমে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে পৌঁছায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমতাজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আতিকুর রহমান, ডিনগণ, বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্টগণ, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে শোভাযাত্রাটি প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রবিবার বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক রাজিবুল ইসলাম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।