স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে। গত শনিবার বিজিবি এ অভিযান পরিচালনা করেন। আটক যুবক রবিউল ইসলাম (৩৪) মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের আযাহার আলীর ছেলে।
৫৮-বিজিবি জানায়, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৪/৪-এস এর নিকট গোয়ালপাড়া গ্রামে সুবেদার মোঃ আলী হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায়। ঘটনার সময় মোঃ রবিউল ইসলাম নামে এক ব্যক্তি আলমসাধুযোগে যাচ্ছিল। এ বিজিবি তাকে আটক করে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৭৩ বোতল সিরাপ, ১টি মোবাইল ফোন, আলমসাধু গাড়ি ও নগদ ১ হাজার ৩৫ টাকা। আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
জীবননগরের গোয়ালপাড়ায় নেশাজাতীয় সিরাপসহ এক যুবক আটক



