মেহেরপুর
ধর্ম, বর্ণ, ভিন্নমত সবার জন্য খেলাফত- স্লোগানে স্থানীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখা। বৃহষ্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখার সভাপতি মুফতী হুসাইন আহমাদ। গাংনী উপজেলা শাখার প্রচার সম্পাদক মুফতী এনামুল হকের সঞ্চালনায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন গাংনী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হুরায়রা। এসময় গাংনী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী আশরাফুল ইসলাম (মিন্টু), বায়তুলমাল সম্পাদক হাফেজ মোঃ মারুফ জামিলসহ নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



