প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা! ৯ দিন পর মালেশিয়া থেকে ফিরল শামীমের মরদেহ

নিশান মিয়া, তিতুদহ প্রতিনিধিঃ
চার বছরের প্রেমের সম্পর্কের টানাপোড়েন ও প্রেমিকার অন্যত্র বিয়ের প্রস্তুতির বিষয়টি মেনে নিতে না পেরে মালয়েশিয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম শামীম (২৫) নামে এক প্রবাসী যুবক। মৃত্যুর ৯ দিন পর গতাকল শনিবার ভোররাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে সকাল ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। নিহত সাইফুল ইসলাম শামীম চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের নুর আলীর ছেলে। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে মালয়েশিয়ায় কর্মস্থলে গিয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের অভিযোগ, চার বছর আগে চুয়াডাঙ্গার সুবদিয়া গ্রামের বাসিন্দা সৈনিক (সার্জেন্ট) হাবিবুর রহমানের মেয়ে নওশীনের সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে নওশীন শামীমের কাছ থেকে নিয়মিত নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেন বলে অভিযোগ পরিবারের। এমনকি বিয়ের আশ্বাস দিয়ে শামীমের হাতে আংটিও পরিয়ে দেওয়া হয়েছিল বলে স্বজনরা জানান। সম্প্রতি শামীম জানতে পারেন, নওশীন অন্য এক ছেলের সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে নওশীন তাকে জানান, পরিবারের সদস্যরা শামীমকে পছন্দ করছেন না। বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন শামীম। একপর্যায়ে নওশীনের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময়ই তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

filter: 109; fileterIntensity: 0.8; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;

নিহতের দুলাভাই আসাদুজ্জামান বলেন, শামীম খুবই সাদাসিধে স্বভাবের ছেলে ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছে বলে আমরা মনে করি। এসব বিষয় সে মেনে নিতে পারেনি। শেষ পর্যন্ত নিজের জীবনটাই শেষ করে দিল। নিহতের ভাগ্নে তুহিন আহমেদ বলেন, মেয়েটি আমার মামার জীবনটা শেষ করে দিয়েছে। তবে মামার ব্যবহৃত মোবাইল ফোনটি হাতে পেলে এ ঘটনার বিষয়ে আরও কিছু তথ্য পাওয়া যেতে পারে। একজন তরুণ প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যুতে কালুপোল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তবে পরিবারের আনা প্রতারণার অভিযোগ এবং আত্মহত্যার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।