কৃষকদের সমস্যা নিরসনে আসমানখালী বাজারে জামায়াতের মতবিনিময় ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

কৃষকদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কৃষি খাতের বিদ্যমান সংকট নিরসনের লক্ষ্যে আলমডাঙ্গার আসমানখালী বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সভায় সভাপতিত্ব করেন গাংনী- আসমানখালী সাংগঠনিক থানা জামায়াতের আমীর আব্বাস উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাংনী-আসমানখালী থানা জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল এমপি কৃষকদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অপরিসীম। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষি উপকরণের সহজলভ্যতা এবং সেচব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। ডিলার সিন্ডিকেট ভেঙে কৃষকের সার খোলা বাজার বিক্রয়ের জন্য আহ্বান জানান

তিনি আরও বলেন, কৃষকদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষি উৎপাদন ব্যয়, সার ও বীজের প্রাপ্যতা, সেচব্যবস্থা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম বকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, ভাংবাড়িয়া ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কাইয়ুম উদ্দিন হীরক এবং হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাজান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর ইমরান হোসাইন, গাংনী ইউনিয়ন আমীর আব্দুস সালাম, চিতলা ইউনিয়ন আমীর নিজাম উদ্দিন, খাদিমপুর ইউনিয়ন আমীর মোস্তাফিজুর রহমান, হারদী ইউনিয়ন আমীর ওসমান গনী, বাড়াদী ইউনিয়ন আমীর মিনারুল ইসলামসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।