চুয়াডাঙ্গায় কুষ্ঠ ও প্রতিবন্ধিতা সেবাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

কুষ্ঠরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসা ও প্রতিবন্ধিতা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় খবঢ়ৎড়ংু ধহফ উরংধনরষরঃু ঈধৎব শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গার চাঁদমারি মাঠ সংলগ্ন পিএসওএসকে (চঝঙঝক) আউটডোর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, চুয়াডাঙ্গার আয়োজনে এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের (ঞখগও-ই) সহযোগিতায় সভাটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনারুল ইসলাম।

দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের মেডিকেল অফিসার ডা. জ্যাকুলিন রোজ হাজরার সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন লেপ্রসি প্রোগ্রামের ফোকাল পারসন মো. রফিকুল ইসলাম। সভায় বক্তারা কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা, প্রতিবন্ধিতা প্রতিরোধ ও ব্যবস্থাপনা, পুনর্বাসন এবং সমাজে তাদের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার ওপর জোরালো গুরুত্ব আরোপ করেন। আয়োজকদের প্রত্যাশা, এই সভার মাধ্যমে কুষ্ঠরোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং আক্রান্ত ব্যক্তিরা বৈষম্য এড়িয়ে সমাজের মূলধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।

সভায় জানানো হয়, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক ব্যাকটেরিয়ার কারণে হওয়া একটি দীর্ঘমেয়াদী সংক্রামক রোগ, যা মূলত ত্বক, পেরিফেরাল স্নায়ুকে আক্রমণ করে। সঠিক সময়ে চিকিৎসা না করালে এটি স্থায়ী প্রতিবন্ধিতার কারণ হতে পারে। ত্বকে তাম্রবর্ণের বা ফ্যাকাশে রঙের এমন কিছু দাগ দেখা দেয়, যেখানে স্বাভাবিক অনুভূতি,স্পর্শ, তাপমাত্রা বা ব্যথা বোঝার ক্ষমতা থাকে না। শরীরের বিভিন্ন জায়গার স্নায়ু মোটা বা ফুলে যাওয়া এবং সেখানে ব্যথা বা অবশ ভাব অনুভূত হয়।

এর প্রতিকার সম্পর্কে বক্তারা বলেন, কুষ্ঠরোগ নিরাময় সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডঐঙ) নির্দেশিকা অনুযায়ী বর্তমানে এমডিটি  ঔষধ ও ফিজিওথেরাপি পদ্ধতির মাধ্যমে এর সফল চিকিৎসা করা হয়। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কুষ্ঠরোগের এমডিটি ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ও পূর্ণ মেয়াদে ওষুধ সেবন করলে খুব দ্রুত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং রোগটি ছড়ানোর ঝুঁকিও থাকে না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডা. মো. নুর আলম আকাশ। এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, চুয়াডাঙ্গা প্রোগ্রামের ম্যানেজারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।