৬৪ জেলার ঐতিহ্য ও বৈচিত্র্য নিয়ে ড্যাফোডিলে বসতে যাচ্ছে ‘ঐতিহ্যের হাট ২০২৬

বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী খাবার, পোশাক, আসবাবপত্র, সংস্কৃতি ও দেশীয় পণ্যের বৈচিত্র্য তুলে ধরতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঐতিহ্যের হাট ২০২৬’-এর পঞ্চম আসর। আগামী ১৭ থেকে ২১ নভেম্বর পাঁচ দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে ড্যাফোডিল স্মার্ট সিটির (বিরুলিয়া, সাভার) স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ এবং ব্র্যাক ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত ও ঐতিহ্যবাহী খাবার, পোশাক, আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের দেশীয় পণ্য নিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। স্টল ও বর্ণিল প্রদর্শনীর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরা হবে।

এর আগে ২০২৫ সালে ড্যাফোডিল ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ঐতিহ্যের হাট’-এর চতুর্থ আসর। ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ এবং ব্র্যাক ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ওই অনুষ্ঠানে বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্য, পণ্য, সংস্কৃতি ও খাদ্যের বৈচিত্র্য একই মঞ্চে উপস্থাপন করা হয়।

আয়োজনটির অন্যতম লক্ষ্য ছিল দেশের সমৃদ্ধ ঐতিহ্যকে আধুনিক প্রজন্মের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরা এবং স্থানীয় উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর ও সম্ভাবনাময় প্ল্যাটফর্ম তৈরি করা।

প্রচলিত ঐতিহ্যের সঙ্গে আধুনিক ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে ‘ঐতিহ্যের হাট’ প্রতিবছরই তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। এর মাধ্যমে দেশীয় পণ্য ও স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারের আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় পণ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘ঐতিহ্যের হাট ২০২৬’।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।