স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বুধবার বিকেল ৩টায় সংগঠনের জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দপ্তর সম্পাদক পারভেজ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর সভাপতি রাব্বি হাসান, চুয়াডাঙ্গা সদর সভাপতি মুন্না রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার সেক্রেটারি হাফেজ আমির হামজা এবং চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি রাফায়েত বিন শোভনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাগর আহমেদ ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বক্তারা ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পল্টন ট্র্যাজেডি দিবসে চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের আলোচনা সভা



