গড়াইটুপি ইউনিয়নে ৫টি সুপেয় পানির টিউবওয়েল উদ্বোধন করলেন রুহুল আমিন এমপি

নিশান মিয়া, তিতুদহ প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৫টি নবস্থাপিত সুপেয় পানির টিউবওয়েল উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। এর মধ্যে খাড়াগোদা গ্রামে দুটি, গড়াইটুপি গ্রামে দুটি এবং গোবরগাড়া গ্রামে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। পাঁচটি টিউবওয়েলের মধ্যে একটি হিন্দু পরিবারের জন্য স্থাপন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার এসব টিউবওয়েল উদ্বোধন করা হয়। টিউবওয়েলগুলো স্থাপনে সহায়তা করেছে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ডঅগণ), বাংলাদেশ প্রকল্পের আওতায় সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
উদ্বোধনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন সুপেয় পানির গুরুত্ব তুলে ধরে বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক চাহিদার অন্যতম। বিশেষ করে গ্রামীণ জনপদে বিশুদ্ধ পানির সহজলভ্যতা মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম, জামায়াত নেতা ইউনুস, মান্নান, সিরাজুল ইসলাম, জালালসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।