স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। গতকাল সোমবার দিনব্যাপী শহরের শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় ও রেলগেট এলাকায় পৃথক তিনটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে যানবাহনের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। আইন লঙ্ঘনের দায়ে ১৪টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা এবং ছয়টি যানবাহন আটক করা হয়েছে। এর মধ্যে আটটি প্রসিকিউশন দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম সারওয়ার খান। এ সময় সার্জেন্ট নবাব, আজাহার, নাজমুল ও তানভীরসহ ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) আমিরুল ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা



