স্ট্যান্ডার্ড ব্যাংক চুয়াডাঙ্গা শাখায় পল্লী ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর উদ্যোগে কৃষি ও পল্লী ঋণ বিতরণ এবং আদায় মেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখা কার্যালয়ে  এ মেলার আয়োজন করা হয়।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো: কামরুজ্জামান। তিনি বলেন, “দেশকে খাদ্যে স্বনির্ভর করে তুলতে এবং কৃষি উদ্যোক্তাদের কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে আগত  কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সহজ শর্তে প্রয়োজন মত লোন প্রাপ্তির  বিষয়ে কৃষকদের  যে সকল যৌক্তিক দাবি সেগুলো শোনেন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথীর  বক্তব্য রাখেন মাম এগ্রো-এর পরিচালক প্রভাষক ইব্রাহিম কুদ্দুস।
স্ট্যান্ডার্ড ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সেকেন্ড অফিসার অর্জুন কুমার হালদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক আলমডাঙ্গা শাখার সিনিয়র অফিসার বিনয় কুমার বিশ্বাস, ব্যাংকের গ্রাহক, কৃষি উদ্যোক্তাগণ।
আলোচনা ও প্রশ্ন উত্তর পর্ব শেষে মেলায় এলাকার কৃষক ও গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয় এবং সেই সাথে পুরনো ঋণের টাকা আদায় করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।