চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার বিকাল থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া, আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের ভালাইপুর গ্রামে ও কুলপালা পূজা মন্ডব পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন পরিষদ এর আহবায়ক হেমন্ত কুমার সিংহ রায়, আলেকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, যুগ্ম সম্পাদক লাড্ডু, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল- বেল্লাল, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস সহ ইউনিয়ন বিএনপি সহ পূজা মন্ডপের এর সভাপতি ও সাধারণ সম্পাদক।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।