সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১ নং সহসভাপতি সাইফুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু নবনিযুক্ত সভাপতি সাইফুল ইসলামের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের উন্নয়ন সহযোগী আক্কাস মিয়া, আবুল কালাম আজাদ মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ীক আব্দুল বারি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মারুফ মিয়া, আক্তারুজ্জামান লাল্টু, নজরুল ইসলাম সরকার, হাবিবুর রহমান হবি, মহিউদ্দিন খাজা, আয়নাল মিয়া হাসানুজ্জামান রাজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন আশিক বিশ্বাস, ইমন হোসেন, আক্তার হোসেন ও হৃদয় আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় উপস্থিত ব্যক্তিরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাইফুল ইসলাম



