দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ৩৬তম বিসিএস ক্যাডার কর্মকর্তা কৃষ্ণা সরকার। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, বদলিজনিত কারণে তিনি দামুড়হুদা উপজেলায় পদায়িত হয়েছেন। এর আগে তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, উন্নত জাতের ফসল চাষে পরামর্শ প্রদান, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে উপজেলা কৃষি কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকারের যোগদানের মধ্য দিয়ে দামুড়হুদা উপজেলার কৃষি কার্যক্রম আরও গতিশীল হবে এবং কৃষকরা প্রয়োজনীয় কৃষি পরামর্শ ও সরকারি কৃষিসেবা পেতে আরও উপকৃত হবেন এমন প্রত্যাশা স্থানীয় কৃষি সংশ্লিষ্টদের।
দামুড়হুদা উপজেলার কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণে নবাগত এই কর্মকর্তার দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দামুড়হুদায় নতুন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকারের যোগদান



