দামুড়হুদায় একাধিক সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে ইউএনও লাভলী ইয়াসমিন

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একাধিক সরকারি প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। গতকাল বুধবার নিয়মিত দাপ্তরিক তদারকির অংশ হিসেবে তিনি জুড়ানপুর ইউনিয়ন পরিষদ, জুড়ানপুর ইউনিয়ন ভূমি অফিস এবং বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
নাগরিক সেবায় স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ পরিদর্শনের শুরুতে ইউএনও লাভলী ইয়াসমিন জুড়ানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। সেখানে তিনি ডিজিটাল সেন্টারের মাধ্যমে নাগরিক সেবা প্রদান, গ্রাম আদালতের কার্যক্রম এবং বিভিন্ন ওয়ান-স্টপ সেবার অগ্রগতি পর্যালোচনা করেন। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে সরকারি সেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
ভূমি সেবায় অনিয়ম ও ভোগান্তি কমানোর ওপর গুরুত্ব এরপর তিনি বিষ্ণুপুর মৌজায় অবস্থিত জুড়ানপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ই-নামজারি, খতিয়ান এবং ভূমি রাজস্ব আদায়সংক্রান্ত হালনাগাদ নথিপত্র যাচাই করেন। ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে স্বচ্ছতা, সহজ প্রক্রিয়া ও দ্রুততার সঙ্গে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ইউএনও।
পরিদর্শনের শেষ পর্যায়ে লাভলী ইয়াসমিন বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতির বিষয়টিও পর্যবেক্ষণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, সরকারি প্রতিষ্ঠানগুলোর নিয়মিত তদারকি জোরদার হলে নাগরিক সেবায় অনিয়ম ও ভোগান্তি কমার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সরকারি সেবার প্রতি আস্থা আরও বাড়বে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।