পঁচা মরিচ দিয়ে গুঁড়া ঝাল তৈরি করায় আলমডাঙ্গার ফরিদপুর বাজরের আলিফ ফুডকে ৮০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা অফিস
পঁচা মরিচ দিয়ে গুঁড়া ঝাল তৈরি করায় আলমডাঙ্গার ফরিদপুর বাজরের আলিফ ফুডকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। ৩ ঘন্টাব্যাপী অভিযানে  খাদ্যপণ্য সামগ্রী ও ঔষধের দোকান তদারকি করা হয়।
এ সময় পঁচা মরিচ ব্যবহার করা ও অপরিচ্ছন্ন জায়গায় মরিচ শুকানোর কারণে মো: লিটন  মিয়ার আলিফ ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে দ্রুত সময়ে লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম  ও পুলিশের একটা টীম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।