মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশী নারী-পুরুষ আটক

স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশী নার-পুরুষকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৫-আর এর নিকট পলিয়াটি গ্রামে সুবেদার মোঃ ওমর আলী এর নেতৃত্বে একদল বিজিবি টহল দিচ্ছিল। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে ৮ জন বাংলাদেশীকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু। পুরুষ আটকৃতরা হলো নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিন সুল্লকিয়া গ্রামের সুবল চন্দ্র জলদাস (৬৮) ও পলাশ চন্দ্র জলদাস (৩৫)। তাদেরকে মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।