জীবননগর উপজেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশ জনসন আলী

জীবননগর অফিস
জীবননগর উপজেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ নির্বাচিত হয়েছেন জনসন আলী। আজ মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মিটিং শেষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জীবননগর থানার (ওসি) সোলায়মান শেখ সহ অনেকে।
জনসন উথলী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্বে আছেন।
শতভাগ সঠিক তথ্য দিয়ে সর্বোচ্চ জন্মনিবন্ধন তৈরির কাজে সহযোগীতা করায় জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি মাসে তাকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত করে। জনসন আলী সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তার এই অর্জনে উথলী ইউনিয়ন বাসি অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।