চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় ১ম কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব ২০ বয়স ভিত্তিক কাবাডি প্রতিযোগিতা -২০২৬ দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের এ প্রতিযোগিতায় দামুড়হুদা থানা দল ও দর্শনা থানা দল জয় লাভ করেছে। তবে লীগভিত্তিক এ প্রতিযোগিতায় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে দামুড়হুদা থানা দল ও চুয়াডাঙ্গা সদর থানা দল ফাইনালে উন্নীত হয়।
এছাড়া কাবাডি প্রতিযোগিতার বালিকা বিভাগেও চুয়াডাঙ্গা সদর থানা ও দামুড়হুদা থানা বালিকা দল ফাইনালে উন্নীত হয়।
আগামী ১০ অক্টোবর শনিবার চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।