দর্শনা অফিসঃ
দর্শনায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
সামারি ট্রায়ালে সাজা প্রদান করা হয়েছে।
পুলিশ জানায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্বাবধানে থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে থানাধীন দর্শনা পৌর শহরের শান্তিপাড়ার জনৈক বাদশার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে রাকিবুল ইসলাম ওরফে সুমন কে (৩৫) গ্রেফতার করেন।
পরবর্তীতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একইদিন দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে দর্শনা পৌরসভাধীন জয়নগর গ্রামের ইমিগ্রেশনের সামনে পাকা রাস্তার উপর হতে ১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দর্শনা পৌরসভাধীন জয়নগর গ্রামের কালু শেখের ছেলে দেলোয়ার শেখকে (২৮), গ্রেফতার করেন। পরবর্তীতে আসামীদ্বয়কে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্বে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে বিজ্ঞ আদালত আসামী মোঃ রাকিবুল ইসলাম ওরফে সুমনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অপর আসামী দেলোয়ার শেখকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড, ৫ শত টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।



