আলমডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।গতকাল শুক্রবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় আলমডাঙ্গ উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আবু সাঈদ, হারদী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মি হাফিজুর রহমান, পৌর কৃষকদলের সদস্য সচিব শামীম আল মামুন প্রিন্স, উপজেলা সহকারী কমিশনারের নাজির সাজেদুল ইসলাম, পৌর সভার স্টাফ মনিরুজ্জামান, আবু সায়েম বাপ্পি, ব্যায়ামাগারের সদস্য সুলতানুল আরেফিন তাইফু, সাদ্দাম খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।