জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার মোটরসাইকেলসহ ১ চোরাকারবারী আটক

স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে মোবাইল, মোটরসাইকেলসহ ১ চোরাকারবারীকে। গত দুই দিনে বিজিবি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
৫৮-বিজিবি জানায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে  জেলার জীববনগর উপজেলার সীমান্ত পিলার-৬৭-এমপি এর নিকট জীবননগর পেট্টোল পাম্প এলাকায় হাবিলদার মোঃ হাসমত আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জীবননগর শাকারিয়া গ্রামের বরকতুল্লাহর ছেলে আসামী মোঃ ফিরোজ হোসেনকে (৩৫) আটক করা হয়।  তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় (ডরহপৎবী) সিরাপ। উদ্ধার করা হয় চোরাচালানে ব্যবহ্ত ১টি মোবাইল ও  ১টি মোটর সাইকেল। পরে আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১-এমপি এর নিকট মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২০ বোতল নেশা জাতীয় সিরাপ (ডরহ ঈবৎবী ঈড়ঁময ঝুৎঁঢ়) আটক করা হয়।
অপরদিকে গতকাল রাত ১টার দিকে জীবননগর উপজেলার নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৩/৩-এস এর নিকট  হালদার পাড়া মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ২৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই দিন সকাল ৬টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/১২-আর এর কাছে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ হাজার ২৯ পিস ঔষধ উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।