দর্শনায় এক কেজি গাঁজাসহ সাঈদ গ্রেফতার

দর্শনা অফিস
দর্শনায় এক কেজি গাঁজাসহ শাহিদুর রহমান সাঈদ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার রেল কলোনির পশ্চিমপাড়ায় শাহিদুর রহমান সাঈদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। শাহিদুর রহমান সাঈদ রেল কলোনি পশ্চিমপাড়ার মৃত আশাতুল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় শুক্রবার দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪০/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-২, তারিখ ২ অক্টোবর ২০২৬। গ্রেফতারকৃত শাহিদুর রহমান সাঈদকে আদালতে পাঠানো হয়েছে

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।