দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক কামাল উদ্দীন জোয়ার্দ্দার

স্টাফ রিপোর্টার
জাতীয় ‘দৈনিক বাংলা’-র স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দীন জোয়ার্দ্দার। দৈনিক বাংলা পত্রিকার মানব সম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক সুশান্ত বসাক স্বাক্ষরিত নিয়োগপত্র তিনি হাতে পেয়েছেন। নিয়োগপত্র অনুযায়ী, তিনি গত ১ জুন ২০২৬ তারিখ থেকে চুয়াডাঙ্গা জেলায় পত্রিকাটির ‘স্টাফ রিপোর্টার’ হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। মো. কামাল উদ্দীন জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা সদর উপজেলার গুলশান পাড়ার মরহুম সানোয়ার উদ্দীন জোয়ার্দ্দারের সন্তান। সাংবাদিকতা পেশায় তার বস্তুনিষ্ঠতা ও সুনামের স্বীকৃতি স্বরূপ তাকে এ দায়িত্ব প্রদান করেছে দৈনিক বাংলা কর্তৃপক্ষ।
এদিকে দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার হিসেবে যুক্ত হওয়ায় মো. কামাল উদ্দীন জোয়ার্দ্দারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। অভিনন্দন বার্তায় স্থানীয় সহকর্মী ও সুধীজনেরা আশা প্রকাশ করে বলেন, “কামাল উদ্দীন জোয়ার্দ্দারের লেখনীর মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার নানাবিধ সম্ভাবনা, সমস্যা, সামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের দাবির কথা জাতীয় দরবারে আরও জোরালোভাবে ফুটে উঠবে।” নতুন দায়িত্ব পালনে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।