তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নে ছোটশলুয়া পশ্চিমপাড়ায় পিতার ওপর অভিমান করে বিষপানে আশরাফুল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল ছোটশলুয়া পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে পিতার ওপর অভিমান করে আশরাফুল বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (২০সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ছোটশলুয়া কবরস্থানে আশরাফুলের দাফন সম্পন্ন হয়েছে।
তবে বিষপানের প্রকৃত কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।



