আলমডাঙ্গার ওয়াপদা হাফিজিয়া মাদ্রাসায় হিফস সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার ওয়াপদা কলনিস্থ তালিমুল কুরআন নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হিফস সমাপনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর দুইটায় উক্ত মাদ্রাসার হল রুমে আনন্দঘন এক পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াসুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকার, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক হায়দার আলী, সাবেক স্টেশন মাস্টার শামসুল হক টুকু, সাবেক অগ্রণী ব্যাংক কর্মকর্তা আমিন উদ্দিন, পৌর কর্মকর্তা আব্দুল হামিদ, সমাজসেবক রনি আহমেদ,  জনতা ব্যাংক কর্মকর্তা কপত উদ্দিন, বিশিষ্ট ঠিকাদার মারুফ আলি, উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য লাভলু ইসলাম, শাহিদ ইসলাম, সিরাজুল কমিশনার, এছাড়াও অভিভাবক বৃন্দ  মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ ছাত্রদের মাঝে সম্মাননা ক্রেস্ট উপহার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত মাদ্রাসার হিফস বিভাগের শিক্ষক হাফেজ সাব্বির হোসেন। হাফিজিয়া মাদ্রাসায় এত সুন্দর এক মহতি অনুষ্ঠান দেখে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।