কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

রাজু আহাম্মেদ, কার্পাসডাঙ্গা
কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাফিজুল ইসলাম এবং কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি ও বিদ্যালয় গভর্নিং বডির সদস্য মো. আলমগীর হোসেন রাসেল। শিক্ষক জাহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।