ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আলমডাঙ্গা অফিস
ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল দশটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সরর্দার হাসিবুর রহমান, ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক একেএম জাহিদ হোসেন জিন্টু, অভিভাবক সদস্য তরিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সাগরী খাতুন, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, শিক্ষক প্রতিনিধি একরামুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।