জীবননগরে গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা

স্টাফ রিপোর্টার
জীবননগরে পৃথক অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জীবননগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জীবননগর পৌর এলাকার পোস্ট অফিসপাড়ার শিউলি খাতুন (৩০), মহানগর উত্তরপাড়ার শামিম হোসেন (৩০), দৌলতগঞ্জের জামাল হোসেন (৪০) এবং চোরপুতা-তেঁতুলিয়া এলাকার আক্তার হোসেন (৫৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে শিউলি খাতুনের কাছ থেকে ১০ গ্রাম এবং শামিম হোসেনের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া জামাল হোসেন ও আক্তার হোসেনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে তাঁদের চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে হাজির করা হলে আদালত চারজনকেই কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। শিউলি খাতুন ও শামিম হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জামাল হোসেন ও আক্তার হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।