মেহেরপুর অফিস
রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় নিহত আলাল হোসেন রাজুর মরদেহ টানা ১৫ দিন পর নিজ বাড়িতে পৌঁছেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭ টার সময় ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলাল হোসেন রাজুর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আলাল হোসেন রাজু মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের খাইরুল ইসলাম খেড়ু মন্ডলের ছোট ছেলে। প্রায় ১৪ মাস আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে রাশিয়ায় যান তিনি। সেখানে গ্যাস প্লান্টে কর্মরত থাকা অবস্থায় গত ২৫শে আগস্ট গ্যাস প্লান্ট বিস্ফোরণ ঘটে। এতে আলালসহ অনেকেই নিহত হয়। তিনদিন পর ঘটনস্থল থেকে উদ্ধার হয় আলাল হোসেন রাজুর মরদেহ। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে ১৫ দিন পর বুধবার দুপুর আড়াইটার দিকে তার মরদেহ পৌঁছেছে নিজ বাড়িতে। রাজুকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা। বিকাল পাঁচটায় নিজ গ্রামে জানাজা শেষ দাফন সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত গাংনীর রেমিটেন্সযোদ্ধা রাজুর বাড়িতে শোকের মাতম



