মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে বুধবার সকাল ১০ টা থেকে বিভিন্ন এলাকার মহিলা দলের নেতৃবৃন্দ সাহিত্য পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন। পরে  চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ এর সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি ডিসি কোট থেকে কোট মোড় হয়ে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে এসে  শেষ হয়। শোভাযাত্রা শেষে সাহিত্য পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো শরীফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ  শরিফুল আলম বিলাস, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন, সদস্য সচিব হাফেজ মওলানা মাহাবুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন।
মহিলা দলের নেত্রী রহিম বেগম ও ফেরদৌস লাকীর  সঞ্চালন আরো বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি তেজেরা বেগম, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি রিফাত সুলতানা বন্নী, দর্শনা থানা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগমসহ উপস্থিত ছিলেন মহিলা দলের ওয়ার্ড ও ইউনিয়নের নেত্রীবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।