চুয়াডাঙ্গায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হলে আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
পুলিশ জানায়, সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) শরীয়তুল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল আলিয়ারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আলিয়ারপুর গ্রামের ছাব্বির হোসেনের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলিয়ারপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে ছাব্বির হোসেন (২১) এবং সদর উপজেলার মুর্তজাপুর গ্রামের আশাদুল হক ঠান্ডুর ছেলে ছাব্বির হোসেন (২২)।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তারা মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে একই আইনের ৩৬(৫) ধারায় অপরাধের দায়ে দুই আসামিকে পৃথকভাবে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।