দর্শনা অফিস
দর্শনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বুধবার দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) খুরশিদ আলম বাদী হয়ে মামলাটি করেন। পরে পুলিশ তা রেকর্ড করে।
পুলিশ জানায়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রাতে দর্শনা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে
দর্শনায় ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা



