দামুড়হুদায় মাদক ও চুরি মামলার ৩ আসামী গ্রেফতার

দামুড়হুদা অফিস
দামুড়হুদা মডেল থানা এলাকায় মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধী গ্রেফতারে চলমান বিশেষ অভিযানে মাদক মামলার ২ জন এবং চুরি মামলার ১ জনসহ মোট ৩ জন আসামীকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, দামুড়হুদার জয়রামপুর (মল্লিকপাড়া) হতে মৃত ছপুর মন্ডলের ছেলে রমজান আলী (৩৫) ও জয়রামপুর (ডাক্তারপাড়া) ইসমাইলের ছেলে সাদ্দাম হোসেন (৩০) গ্রেফতার করা হয়। অপর অভিযানে দামুড়হুদার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ফুলবাড়ি গ্রামের আজিজুর রহমানের ছেলে আবিদ হাসান (২০) গ্রেফতার করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন জানান, জেলাকে মাদকমুক্ত রাখতে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা, অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাকারবারী নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।