জীবননগর অফিস
জীবননগর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর করতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিরসহ চোরাচালান প্রতিরোধ কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, ইনোভেশন কমিটি, আইসিটি কমিটি ও মহিলাদের প্রতি যৌন নিপীড়নের বিষয়ে অভিযোগ গ্রহণের নিমিত্ত উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ, ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিয়মিত মনিটরিং এবং বিভিন্ন দপ্তরের মধ্যে আন্তঃসমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য রুহুল আমিন চোরাচালান-সন্ত্রাস রুখতে সমন্বিত তৎপরতা বাড়ানোর তাগিদ



