জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন ভারতীয় মাদক ও কীটনাশক উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন ভারতীয় মাদক ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, শুক্রবার বেলা ৩টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৫/২-এস এর নিকট মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (ঊংশঁভ) আটক করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭২/১-এস এর নিকট সন্তোষপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ৫০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।