আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল দশটার দিকে কলেজপাড়া থেকে এক বিশাল র্যালি আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ করে।
র্যালিতে কলেজপাড়ার সকল বয়সী প্রায় ৩২০ জন সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল কাওনাইন টিলু, শেখ সাইফুল ইসলাম, মীর উজ্জ্বল, মোঃ হাসিবুল হক লিপুর প্রতিনিধি খন্দকার আব্দুল কাদির ও আবির আনাম, কলেজপাড়া কল্যাণ কমিটির উপদেষ্টা মতিয়ার রহমান, খোঃ হাবিবুল করিম চঞ্চল, রোকনুজ্জামান ডাবলু, ইয়াকুব আলী মাস্টার, সভাপতি খন্দকার সহিদুর রহমান, সহ-সভাপতি হাজী মীর শফিকুল, সাধারণ সম্পাদক রাজিউজ্জামান রাজ, সাংগঠনিক সম্পাদক এ কিউ এম শোয়েবউজ্জামান সোহেল, প্রচার সম্পাদক মাহমুদুর রশিদ জুয়েল, অর্থ সম্পাদক গোলাম মুনতাকিন রাজু, মোঃ হাসিবুল হক, আব্দুস সামাদ শিপলু সহ মহল্লার আবাল-বৃদ্ধ সকল সদস্যবৃন্দ। রাতে দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা



