স্টাফ রিপোর্টার
এফএ আলমগীর দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা “দৈনিক নয়াদিগন্ত” পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। শনিবার পত্রিকার সম্পাদক সালাউদ্দীন মুহাম্মদ বাবর স্মররিত নিয়োগপত্র তার হস্তগত হয়। ইতিপূর্বে তিনি ২০১৬ সাল থেকে তিনি ˆদনিক সংগ্রামের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন|
উল্লেখ্য, আলমগীর ১৯৯৪ সালে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় আসেন। এরপর আঞ্চলিক ও জাতীয় একাধিক পত্রিকায় কাজ করেন| জেষ্ঠ্য সাংবাদিক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য এফএ আলমগীর পেশাগত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামণা করেছেন।
দৈনিক নয়াদিগন্তের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন সাংবাদিক এফএ আলমগীর



